স্বামী-স্ত্রীদের বলছি, আপনাদের বিবাহ যদি সুন্দর না হয়, প্রেমময় ও রোমান্টিক না হয়, তবে আপনারা আপনাদের ঈমান নষ্ট করছেন। আপনাদের বিবাহ এমন হৃদয়গ্রাহী ও চিত্তাকর্ষক হওয়া উচিত যে আপনাদেরকে আর কোনো মুভির চরিত্রের দিকে তাকিয়ে বলতে হবে না—'আহ! আমার যদি এরকম চমৎকার দাম্পত্যজীবন হতো!'
আসল কথা হলো আপনাদের বিবাহ ঐসব চরিত্রের চাইতে আরো উত্তম হওয়া উচিত। নতুবা শয়তান আপনাদের উভয়ের কাছে এসে বলবে–
"আমিতো বিস্মিত হচ্ছি তোমাদের সুখের অবস্থা দেখে অথচ বাইরে কিন্তু আরো ভালো কিছু আছে (জিনা, ব্যবিচার, অবৈধ সম্পর্ক)। তবে কেন এখানে আটকে আছো?"
স্বামী-স্ত্রী দুজনকেই কেবল সম্পর্কের জন্যই নয়, আপনাদের ঈমানের জন্য হলেও ভালো করতে হবে এ সম্পর্ক।
–উস্তাদ নোমান আলী খান
